1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে যমুনায় বাড়ছে পানি -দেখা দিয়েছে ভাঙন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

কাজিপুরে যমুনায় বাড়ছে পানি -দেখা দিয়েছে ভাঙন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩২ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

ধীরে ধীরে গত কয়েকদিন যাবৎ বাড়ছে যমুনার পানি। সেইসাথে দেখ দিয়েছে উপজেলা চরাঞ্চলের নানাস্থানে ভাঙন। গত ২৪ ঘণ্টায় কাজিপুরের মেঘাই পয়েন্টে ৪৮ সেন্টিমিটার পানি বেড়েছে। তবে এখনো বিপৎসীমার প্রায় ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একইসাথে এই দফায় বন্যার আশঙ্কা নেই বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ড (পাউবো।

বৃহস্পতিবার সকাল ছয়টায় যমুনা নদীর সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯১ মিটার। ২৪ ঘণ্টায় ৪৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৯৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬৮ মিটার। ২৪ ঘণ্টায় ৪৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২ দশমিক ১২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
পাউবো সূত্র জানায়, গত ২০ জুন থেকে যমুনায় ধীরগতিতে পানি বাড়া শুরু করে। এ পর্যন্ত ৩ সেন্টিমিটার থেকে শুরু করে ১৪ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ার রেকর্ড রয়েছে। তবে গত বুধবার (২৫ জুন) থেকে পানি বাড়ার হার বেড়ে যায়।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হোসাইন বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। আজকে পানি বাড়বে। এরপর থেকে তবে পানি বাড়ার হারটা কমে আসবে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা নেই। কারণ উজানের দিকে পানি কমে যাচ্ছে।
তবে এরইমধ্যে চরাঞ্চলের নিশ্চিন্তপুর, চরগিরিশ, ভেটুয়া, খাসরাজবাড়ির নানাস্থানে দেখা দিয়েছে ভাঙন। এবাবে ভাঙন অব্যাহত থাকলে তাহলে চরগিরিশের বিদ্যুতের সঞ্চালন লাইন ঝুঁকিতে পড়বে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন।
কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানিয়েছেন, যমুনায় পানি বাড়তে থাকলেও এখন পর্যন্ত ফসলি জমি প্লাবিত হবার খবর আমাদের নিকটে নেই। আমরা বন্যার প্রস্তুতির বিষয়ে সজাগ রয়েছি। # (ছবি আছে)


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading