1. salmankoeas@gmail.com : admin :
১৭ বছর বিএনপি নেতাকর্মীরা মনের কথা বলতে পারেনি : আব্দুল আজিজ হিরা - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

১৭ বছর বিএনপি নেতাকর্মীরা মনের কথা বলতে পারেনি : আব্দুল আজিজ হিরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯৩ Time View

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি
বগুড়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মদল সভাপতি আব্দুল আজিজ হিরা বলেছেন, বিগত ১৭ বছরে প্রত্যেক নেতাকর্মীর নামে অন্তত ৫টি মামলা দিয়ে কারাবন্দী রাখাসহ হয়রানি করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। গায়েবী মামলা-হামলা ও নির্যাতনের মুখে ফেরারি জীবন কাটাতে হয়েছে। আমরা মনের কথা প্রকাশ করতে পারিনি। সাধারণ জনগণও বিভিন্ন ভাবে নির্যাতন হয়রানির শিকার। আজ আমরা স্বাধীন। উন্মুক্ত পরিবেশে কথা বলতে পারছি।

গতকাল শুক্রবার বিকেলে বগুড়া শহরের নূরানী মোড়ে নগর মাতৃসদন হসপিটাল মাঠে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের প্রজন্মদল বগুড়া শহর শাখার যুগ্ম আহবায়ক রেজাউল সরকার রেজা। প্রধান বক্তা ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি নিপন। সমাবেশের উদ্বোধন করেন শহর শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক।

বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের জনসম্পৃক্ত কর্মকান্ডে তৎপর থাকার আহবান জানিয়েছেন।
উপস্থিত ছিলেন জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদল সহ সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আব্দুল মাজেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নিরেশ চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, এড. আকিল আহম্মেদ মমিন, খায়রুল হাসান কমল, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, জামিরুল ইসলাম, শহর শাখার সদস্য সচিব নাজমুছ সাদাত মামুন, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!