1. salmankoeas@gmail.com : admin :
জুলাই আন্দোলনে আহতদের ভেরিফিকেশন সংক্রান্তে ফেসবুকে অভিযোগের বিষয়ে পুলিশ সুপারের বিবৃতি - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

জুলাই আন্দোলনে আহতদের ভেরিফিকেশন সংক্রান্তে ফেসবুকে অভিযোগের বিষয়ে পুলিশ সুপারের বিবৃতি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৩৩ Time View

এনামুল হক আলম জেলা প্রতিনিধি :

আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের যাচাই-বাছাই (ভেরিফিকেশন) কার্যক্রম নিয়ে কিছু সম্মানিত নাগরিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি জেলা পুলিশের দৃষ্টিগোচর হয়েছে।

জুলাই যোদ্ধাদের তালিকা নিয়ে এর আগে, বিশেষ করে কুলাউড়ার ২৮ জনকে ঘিরে বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। যাতে এই তালিকায় কোনো ভুয়া নাম যুক্ত না হয় এবং ভবিষ্যতে বিতর্কের সৃষ্টি না হয়, সে লক্ষ্যে যাচাই-বাছাই কমিটি সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ করছে।

প্রকৃত আহত ব্যক্তিদের সঠিকভাবে তালিকাভুক্ত করতে তথ্য-প্রমাণ যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। কোন প্রকার অবমাননাকর প্রশ্ন বা বক্তব্য কমিটির পক্ষ থেকে করা হয়নি। কাউকে হয়রানি বা অপমান করারও কোনো উদ্দেশ্য ছিল না।

জুলাই আন্দোলন নিয়ে কেউ যেন প্রতারণা করতে না পারে এবং প্রকৃত আহতরা যাতে সম্মান ও ন্যায্য মর্যাদা পান, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তারপরও কোনো বক্তব্য বা আচরণে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি কমিটির একজন সদস্য হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বিভ্রান্ত না হয়ে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছি। যাচাই-বাছাই কার্যক্রম স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে চলমান আছে।
পুলিশ সুপার, মৌলভীবাজার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!