1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

 মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৪৫৪ Time View

 মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরে ডুবে একসাথে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো—একরাম মিয়া (৭) ও তামান্না আক্তার (৭)। একরাম মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে। সে নানা আইয়ুব আলীর বাড়িতে বরুড়া গ্রামে থাকত। তামান্না বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি  পুকুরে ডুবে যায়।

দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়রা পুকুরে পানিতে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। একরামের মা মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মানিক ধন এভাবে চলে যাবে, ভাবতেই পারিনি।

আরওপড়ুন ….মাধবপুরে দুটি নার্সারিতে অভিযান, ধ্বংস করা হলো ১৪ হাজারের বেশি নিষিদ্ধ গাছের চারা

এখন আমি কী নিয়ে বাঁচব!” খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারি হয়ে ওঠে পরিবেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!