1. salmankoeas@gmail.com : admin :
ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি মাধবপুরে নারীর ক্ষমতায়নে নতুন দিগন্ত: নীড় মহিলা সমবায় সমিতির পথচলা শুরু মাধবপুরে ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুরমা চা বাগানে নারী পর্যটক গণধর্ষণ মামলার পলাতক আসামি  গ্রেফতার

Join 4 other subscribers

ফরিদপুর চিনিকলে আখের দাম বৃদ্ধি ও মাড়াই বন্ধ হওয়া মিলগুলো চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৮ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার আয়োজনে আখের দামি বৃদ্ধি ও মাড়াই স্থগিত হওয়া মিলগুলো চালুর দাবিতে সোমবার এক মতবিনিময় সভা আখচাষী কল্যাণ সংস্থার নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সোমবার(৭জুলাই)ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু’র সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের দপ্তর সম্পাদক সাহাবুর রহমান খৈবা,ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান,আখচাষী কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো.আকরাম হোসেন মিয়া,বিশিষ্ট আখচাষী মিহির কুমার বসু প্রমুখ। পরে কেন্দ্রীয় ও স্থানীয় আখচাষী নেতৃবৃন্দ ফরিদপুর চিনিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকার, উপমহাব্যবস্থাপক(ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ মো. মোসলেম উদ্দিন বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আখের দাম বাড়ানো এখন সময়ের দাবি। মাড়াই স্থগিত বা বন্ধ হওয়া ৬ টি মিল চালু করতে হবে। এগুলো নিয়ে প্রথম অবস্থায় মতবিনিময় চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করানো হবে। দাবি আদায়ে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা লাগতে পারে।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading