1. salmankoeas@gmail.com : admin :
কর্মীবান্ধব নেতা ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনদাঁড়ালো অসুস্থ শ্রমিক দল নেতার পাশে - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

কর্মীবান্ধব নেতা ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনদাঁড়ালো অসুস্থ শ্রমিক দল নেতার পাশে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪১৯ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি লোকমান হোসেন দীর্ঘদিন ধরে পা ভাঙার কারণে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন এবং শারীরিক অসুস্থতার কারণে কর্মহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

এই খবর জানার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দ্রুত লোকমান হোসেনের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের।

তাঁর নির্দেশনায় শনিবার (১২ জুলাই) বিকেলে ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, নাউতারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, এবং উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তার-সহ স্থানীয় নেতৃবৃন্দ লোকমান হোসেনের বাড়িতে যান। তাঁরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত লোকমান হোসেন বলেন, “দল সবসময় আমাদের পাশে আছে, এই সহায়তা তারই প্রমাণ। তুহিন ভাইয়ের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই সহযোগিতা ও খোঁজখবর আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।”

স্থানীয় বিএনপি নেতারা জানান, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি মানবিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দলের যেকোনো নেতাকর্মীর দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁর এই দৃষ্টান্তমূলক ভূমিকা ডিমলা বিএনপির মানবিক চেতনাকে আরও দৃঢ় করেছে।

এই সহযোগিতার ঘটনা দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন যে, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। যেখানে কেউ কষ্টে পড়লে বা বিপদে পড়লে অন্যরা তাকে সহায়তা করতে এগিয়ে আসে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!