1. salmankoeas@gmail.com : admin :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাসাসের মানববন্ধন - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে সৈয়দ ফয়সল : জনগণের আশা পূরণের প্রতীক ২৫ মার্চের শহীদদের স্মরণ ও স্বাধীনতা দিবস উদযাপনে মাধবপুরে প্রস্তুতি মাধবপুরে সড়ক সংস্কারের মাটি উধাও, বিক্রির অভিযোগে ক্ষোভ এলাকাবাসীর নন্দীগ্রামে প্রাণিসম্পদ সহায়তা ও ভিজিএফের চাল বিতরণ মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের দায়ে দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা নতুন পোশাকে চা বাগান শিশুদের মুখে হাসি মাধবপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হবিগঞ্জের মানবাধিকার সংস্থার আড়ালে ধর্ষণ ও ব্ল্যাকমেইল চক্র: কথিত মানবাধিকার নেতা গ্রেপ্তার মাধবপুরে ৫৫ বিজিবির দুই অভিযানে ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি

Join 3 other subscribers

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে হবিগঞ্জ জেলা জাসাসের মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২২৫ Time View

নিজেস্ব প্রতিবেদক :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে সারাদেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা জাসাসের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব আলী হোসেন সোহাগ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ রিয়াজ উদ্দিন আহমদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি সরবিন্দু দাস, সাবেক সহ-সভাপতি ফজর আলী ফজর, যুগ্ম আহ্বায়ক অদুধ, ডা. তোফাজ্জল হক, কামরুজ্জামান কুদ্দুস, এমদাদুল হক লিটন, আশরাফ ফজলে খোদা লিটন, সদর উপজেলা জাসাসের আহ্বায়ক আহমদ আলী মাসুকসহ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর ছবি অবমাননা ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের শামিল। এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় জাসাসের আহ্বানে দেশব্যাপী একযোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরওপড়ুন …মব সৃষ্টির নামে অপপ্রচার ও বিশৃঙ্খলার বিরুদ্ধে যুবদলেরই কঠিন হুঁশিয়ারি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading