1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর বাজারে কুকুরের হামলায় গুরুতর আহত হোটেল বাবুর্চি, জনমনে আতঙ্ক - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
আশা’র উদ্যোগে সিলেটে বৃক্ষ রোপন অভিযান মাধবপুরে স্কুল ভবনের ছাদ ভেঙে পড়ে আহত দপ্তরী, উদ্বেগ অভিভাবকদের আলোচিত রিসোর্টকাণ্ড: ৫০১ নম্বর কক্ষ নিয়ে যা বললেন মামুনুল হক শ্রীমঙ্গলে বাড়ির আঙিনা থেকে উদ্ধার হলো বিষধর শঙ্খিনী ‘কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী’ অবহেলা নয়, দ্রুত চিকিৎসা জরুরি—ব্রেন টিউমারের প্রাথমিক লক্ষণগুলো কী? ডিমলায় পাটনার কংগ্রেস অনুষ্ঠিত: আধুনিক প্রযুক্তি ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বারোপ ফাউল, হলুদ নাকি লাল কার্ড—মেসির ঘটনাটি কীভাবে দেখে ফুটবল আইন? মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম

মাধবপুর বাজারে কুকুরের হামলায় গুরুতর আহত হোটেল বাবুর্চি, জনমনে আতঙ্ক

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩০৯ Time View

নিজেস্ব প্রতিবেদক :

হবিগঞ্জের মাধবপুর বাজারে সবজি কিনতে গিয়ে বেওয়ারিশ কুকুরের হামলায় গুরুতর আহত হয়েছেন রাষ্টু মিয়া (৪০) নামে এক হোটেল বাবুর্চি। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ব্যস্ততম সবজি বাজারে এ ভয়াবহ ঘটনা ঘটে।

আহত রাষ্টু মিয়া মাধবপুর পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুর গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি হোটেলের বাবুর্চি হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে রাষ্টু মিয়া বাজারে কিছু সবজি কিনতে গেলে হঠাৎ পেছন থেকে একটি বেওয়ারিশ কুকুর দৌড়ে এসে আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে রাষ্টু মিয়া ভয় পেয়ে মাটিতে পড়ে গেলে কুকুরটি তার ডান উরুসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিকবার কামড়ে মারাত্মকভাবে জখম করে।

তার আর্তচিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে কুকুরটিকে ধাওয়া দিয়ে তাড়িয়ে দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এই ঘটনার পর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা বাজারে চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয়দের অভিযোগ, মাধবপুর বাজারে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বাড়ছে। এসব কুকুর দিনরাত বাজারজুড়ে ঘোরাফেরা করছে, যা শিক্ষার্থী, শিশু, বৃদ্ধসহ পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

বাজার ব্যবসায়ী সমিতির এক সদস্য বলেন, “কুকুরের কারণে এখন ব্যবসাও করতে ভয় লাগে। আজ একজন হোটেল কর্মী আহত হয়েছেন, কাল যে কেউ হতে পারেন। আমরা অবিলম্বে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাই।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আরওপড়ুন ….মৌলভীবাজার পৌর কর্তৃপক্ষ উদাসীন, জলাবদ্ধতায় ভুগছে ৯ নং বড়কাপন ,স্কুল রোডে হাঁটুপানি, অসুস্থ রোগী ও শিক্ষার্থীদের চলাচলে বিপর্যয় ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!