1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টায় তিনজন আটক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে সরকারি কাজে বাধা ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টায় তিনজন আটক

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫৩৯ Time View

নিজেস্ব প্রতিবেদক  :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সরকারি কাজে বাধা সৃষ্টি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম জানান, পরমানন্দপুর গ্রামের তারা চান বেগম ও সেরু মিয়ার মধ্যে একটি রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। আদালতের নির্দেশে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা খন্দকার ওই রাস্তার প্রতিবন্ধকতা সরানোর দায়িত্ব তাকে দেন।

তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর কিছু উশৃঙ্খল ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করে এবং তাকে ঘিরে শারীরিকভাবে আক্রমণের চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনীর একটি দল এসে ম্যাজিস্ট্রেট ও তার টিমকে নিরাপদে উদ্ধার করে।

এ ঘটনায় পরমানন্দপুর গ্রামের আবুল খায়েরের ছেলে সাদ্দাম হোসেন (২৫), আব্দুল আলীর ছেলে শিরু মিয়া (৪০) ও ইব্রাহিম মিয়ার স্ত্রী খাদিজা আক্তার (৩৫)–এই তিনজনকে আটক করেছে পুলিশ।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ উল্লাহ জানান, আটককৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার চেষ্টার অভিযোগে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরওপড়ুন ….মৌলভীবাজার হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম সাময়িক বরখাস্ত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!