1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপত ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ বেনাপোলে আটক । ভারত পালানোর সময় ইমিগ্রেশনে গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপত ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ বেনাপোলে আটক । ভারত পালানোর সময় ইমিগ্রেশনে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৭৮ Time View

বেনাপোল প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ৭টি মামলার পলাতক আসামি আব্দুস সামাদ আজাদ (৩১) ভারত পালানোর সময় বেনাপোল চেকপোস্টে আটক হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে পাসপোর্ট-ভিসা নিয়ে বেনাপোল ইমিগ্রেশনে উপস্থিত হলে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আব্দুস সামাদ আজাদ (পাসপোর্ট নম্বর: A-13959192) মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের মো. আকিব আলীর ছেলে। তিনি মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ইমিগ্রেশন ডাটাবেজে তার নাম যাচাই করার পর দেখা যায়, তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মোট ৭টি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুব রহমান জানান, “আমরা গোপন সূত্রে জানতে পারি সে বেনাপোল দিয়ে পালিয়ে যেতে পারে। পরে আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।”

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, “পাসপোর্ট যাচাই-বাছাই করার সময় তার নামে একাধিক মামলা পাওয়া যায়। এরপর মৌলভীবাজার জেলা ডিআইও-১ ও সদর থানাকে অবহিত করা হয়। তিনি বর্তমানে পলাতক আসামি হিসেবে চিহ্নিত।”

এদিকে, বেনাপোল পোর্ট থানার ওসি জানান, আটক আব্দুস সামাদ আজাদকে প্রাথমিক হেফাজতে রাখা হয়েছে। মৌলভীবাজার থানায় প্রেরণের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর বেনাপোল চেকপোস্টে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরওপড়ুন …বিএনপি কে নিয়ে যারা কটুক্তি করে তারা বাংলাদেশের পক্ষের কোন দল নয় – আমিনুল ইসলাম দুঃসময় বিএনপির প্রবাসী নেতাকর্মী অনলাইনে অপরিসীম ছিলো – রাসেল আহমেদ সাগর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!