1. salmankoeas@gmail.com : admin :
মরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ আবার বিতর্কে, দর্শনার্থীর পেটে ৬ মিলিয়ন ডলারের কলা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ আবার বিতর্কে, দর্শনার্থীর পেটে ৬ মিলিয়ন ডলারের কলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১১০৬ Time View

বিশ্বজুড়ে আলোচিত ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের কনসেপ্ট আর্ট ‘কমেডিয়ান’ আবারও শিরোনামে।

২০১৯ সালে আর্ট বাসেল মায়ামি বিচ প্রদর্শনীতে প্রথমবারের মতো প্রদর্শিত হয় দেয়ালে ডাক্ট টেপ দিয়ে আটকানো একটি কলা। এবার সেই শিল্পকর্মের একটি কপি ফ্রান্সের সেন্টার-পম্পিদু মেৎজ জাদুঘরে প্রদর্শনের সময় এক দর্শনার্থী খেয়ে ফেলেছেন কলাটি।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ জুলাই এক দর্শনার্থী হঠাৎ করেই দেয়াল থেকে কলাটি খুলে খেয়ে ফেলেন। তবে নিরাপত্তা সদস্যরা দ্রুত ব্যবস্থা নেন এবং কয়েক মিনিটের মধ্যেই শিল্পীর নির্দেশনা অনুযায়ী নতুন একটি কলা এনে আগের মতোই টেপ দিয়ে দেয়ালে স্থাপন করেন।

জাদুঘর এক বিবৃতিতে জানায়, কলাটি মূলত একটি পার্শ্ব উপাদান। এটি পচনশীল হওয়ায় ক্যাটেলানের নির্দেশে নিয়মিত পরিবর্তন করা হয়। মায়ামির একটি দোকান থেকে কেনা সাধারণ কলা ব্যবহার করে তৈরি হয়েছিল এই ব্যতিক্রমী শিল্পকর্মটি।

এই প্রথম নয়, এর আগেও একই কাণ্ড ঘটেছে। ২০১৯ সালে মায়ামিতে কলাটি খেয়ে ফেলেন পারফরম্যান্স আর্টিস্ট ডেভিড দাতুনা। এরপর ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার এক শিক্ষার্থী এবং ২০২৪ সালে চীনা বংশোদ্ভূত ক্রিপ্টো উদ্যোক্তা জাস্টিন সান এই শিল্পকর্ম কিনে খেয়ে ফেলেন। সান নিলামে ৬.২ মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন এই কলা।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী মরিজিও ক্যাটেলান এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন। তার মতে, শুধু কলাটি নয়, এটি দেয়ালে আটকে রাখতে ব্যবহৃত টেপ এবং কলার খোসাও শিল্পকর্মের অবিচ্ছেদ্য অংশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে জাদুঘর পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করেনি। তবে এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা। শিল্পকলা, বিতর্ক ও দর্শকের অংশগ্রহণ—এই তিনের এক অদ্ভুত মেলবন্ধন যেন হয়ে উঠেছে ‘কমেডিয়ান’।

আরওপড়ুন …মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপত ৭ মামলার আসামি আব্দুস সামাদ আজাদ বেনাপোলে আটক । ভারত পালানোর সময় ইমিগ্রেশনে গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!