1. salmankoeas@gmail.com : admin :
শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাই উপজেলার করাব ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের কমিটি গঠন আস-সুন্নাহ ফাউন্ডেশনের ২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ বাস্তবায়নে চকদামপুর জামে মসজিদে ফলজ গাছের চারা বিতরণ দৈনিক ৫০০ টাকা মজুরির দাবিতে মাধবপুরে চা শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত শাহজাহানপুর যুবদল নেতার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদ, সুষ্ঠু তদন্তের দাবি মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন ১৪৪ ধারা জারি হবিগঞ্জে কাজিপুরের সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা চোখের ক্ষতি এড়াতে স্মার্টফোনে এখনই বদলে নিন এই ৫ সেটিংস মৌলভীবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের কথিত হোতা

শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View
শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন বার্তা, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞার ইঙ্গিত

ক্রাইমসিন ডেস্ক :
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন না বলে ভারতীয় সংসদের পররাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। এ তথ্য উঠে এসেছে কমিটির সর্বশেষ প্রতিবেদনে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত সংসদীয় কমিটির বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবিক কারণে শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলেও ভারতের দীর্ঘদিনের নীতি হলো—দেশের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্প্রতি শেখ হাসিনা চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশে ফেরার সম্ভাবনার কথা বলার পর বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর ভিত্তিতে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

এদিকে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের পাঠানো অনুরোধ ভারতের প্রচলিত আইন, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি এবং নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে বলেও কমিটিকে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরওপড়ুন……মাধবপুরে পিআইও নূর মামুনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, বদলি স্থগিত নিয়েও প্রশ্ন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!