1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় ছুরি চাকু সন্ত্রাস রুখতে পুলিশের লিফলেট বিতরণ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বগুড়ায় ছুরি চাকু সন্ত্রাস রুখতে পুলিশের লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৯২ Time View

তানসেন আলী মন্টু নন্দীগ্রাম বগুড়া

ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনই, নিরাপদ বগুড়া আমাদের হাতেই,এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে সতর্কতা ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল ৩ টার দিকে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো,মোজাহারুল ইসলামের নেত্রীত্বে থানা পুলিশ নন্দীগ্রাম পৌর বাসস্ট্যান্ড এলাকায় সাধারন জনগনের মাঝে সতর্কতা ও সচেতনতা মূলক এই লিফটের বিতরণ করেন।

উক্ত লিফলেটে সতর্কবার্তায় ছিল,আপনার সন্তান ও তরুনদের ছুরি বহন বা ব্যবহার থেকে দুরে রাখুন, ঝগড়া বা বিরোধ মীমাংসা শান্তিপূর্নভাবে করুন, অপরাধীদের আশ্রয় বা সমর্থন দিবেননা, ছুরি হামলা ফৌজদারী অপরাধ’ প্রচলিত আইনে সাজা ও জেল অনিবার্য, সহিংস ঘটনায় সমাজের সকলে মিলে প্রতিবাদ গড়ুন, সহিংসতায় বীরত্ব নেই’ আছে আজীবন লজ্জা, অন্যের জীবনে আঘাত মানে নিজের জীবনও ধ্বংস, ছুড়ি-চাকু হামলার খবর গোপন নয় পুলিশকে জানান’ অপরাধীদের রুখে দিন, সহিংস ঘটনায় নিকটস্থ থানা অথবা ৯৯৯-এ কল করুন। এছাড়াও লিফলেটে সচেতনতা মূলক বার্তায় ছিল, ছুরি নয়’ সহমর্মিতা চাই, আপনি সচেতন’ শহর নিরাপদ, একটি ছুরি’ অনেক প্রানের ক্ষতি, ছুরি নয়’ বিবেক জাগ্রত করুন, ছুরি চালালে শাস্তি পেতেই হবে। প্রয়োজনে পুলিশ প্রশাসনকে অবহিত করুন।

উক্ত লিফলেট বিতরণ শেষে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, মোজাহারুল ইসলাম সাংবাদিকদের জানান, ছুরি-চাকু সন্ত্রাস দমনে নন্দীগ্রাম থানা পুলিশ বদ্ধ পরিকর সুতরাং আপনাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, কি করে, সজাগ দৃষ্টি রাখুন। সেই সাথে আপনার চারপাশে নজর রাখুন, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা বা ঘটনার সম্ভাবনা দেখলে থানা পুলিশ কে অবহৃত করুন। পরিশেষে, সন্ত্রাস দমনে সকলের সহযোগীতা কামনা করেন তিনি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!