1. salmankoeas@gmail.com : admin :
দেওয়ানগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
লাখাইয়ে বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত ৩ বিদ্যুতের আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত বর্ধিত দাম প্রত্যাহার মাধবপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধ‘র্ষণ। অভিযুক্ত সুরঞ্জন দাস গ্রেফতার, কারাগারে প্রেরণ এমপি এস এম ফয়সলের উদ্যোগে শান্ত খড়কি, সমঝোতা প্রক্রিয়া শুরু মৌলভীবাজার যুবদল সভাপতির কেন্দ্রীয় পদ লাভে নেতাকর্মীদের উচ্ছ্বাস শিশু রামিসা হত্যা মামলার রায় ৭ জুন নীলফামারী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত ডিমলার ইউএনও মোঃ ইমরানুজ্জামান কাজীপুরের সোনামুখী–গাসাবাড়ী সড়ক বেহাল দশায়: চরম দুর্ভোগে হাজারো মানুষ বৃক্ষরোপণের মধ্য দিয়ে কাজিপুরে ‘কাজিপুর সবুজ পথ’-এর পথচলা শুরু খড়কি গ্রামে সং,ঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল, আ,হত অর্ধশতাধিক

Join 4 other subscribers

দেওয়ানগঞ্জে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠিত

 মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৪০ Time View

 মোঃ সাগর আলী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

<

দেওয়ানগঞ্জে জুলাই পুনর্জাগরণে শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান আসিফ:  রাষ্ট্র তোমার পাশে, সযত্নে গড়বো দেশ একসাথে সমাজ মানে আমি, রাষ্ট্র মানে আমরা—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে এ আয়োজন করেন উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদপ্তর।শত শত যুবক-যুবতী, নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত করা হয় কেন্দ্রীয় শপথ পাঠের আয়োজন।

<

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শামসুজ্জামান আসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে ফাতেমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সোহেল রানা এবং এনসিপি নেতা সৌরভ হাসান,

উপজেলা সমাজ কর্মী জিন্নাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ,উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা, মোঃ হাফেজ উদ্দিন। আলোচনাসভা শেষে উপস্থিতদের শপথ বাক্য পাঠ করান সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক শামসুজ্জামান আসিফ।

<

পড়ুন…মাধবপুরে ৫০ বোতল ইস্কফসহ যুবক আটক করেছে বিজিবি।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

<

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading