1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে মহাসড়কে সিএনজি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে মহাসড়কে সিএনজি দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৩৮ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে থ্রি-হুইলার ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ডে বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ডভ্যান হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় নিহত সিএনজি চালক আরাফাত হোসেন (২২) উপজেলার কাথম দক্ষিণপাড়ার শফিকুল ইসলামের ছেলে এবং যাত্রী হাওয়া বেগম (৪৫) বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজীর স্ত্রী।

আহত পাঁচজন হলেন- কামুল্যা গ্রামের নূরুন নাহার (৩৫), নাফিয়া খাতুন (৭), কাওসার হোসেন সুমন (২৫), বিশা গ্রামের নজরুল ইসলাম নজু হাজী (৫০) এবং রুপিহার এলাকার ইউসুফ আলী (২৪)। স্থানীয়রা জানান, নন্দীগ্রাম থেকে পাঁচজন যাত্রী নিয়ে বগুড়ার দিকে রওনা হন সিএনজি (থ্রি-হুইলার) চালক আরাফাত।

পথিমধ্যে কুন্দারহাট বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঘাতক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। হাইওয়ে থানার সামনে দিয়ে মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি, ইজিবাইক, অটোভ্যানসহ নানা থ্রি হুইলার।

ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলাচলের কারণে মাঝেমধ্যেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটছে। কুন্দারহাট হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সিএনজির চালকসহ দুইজন মারা গেছেন।

স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে পদক্ষেপ নেওয়া হবে

আরওপড়ুন..দেওয়ানগঞ্জে স্বামীর বাড়িতে স্ত্রীর সংবাদ সম্মেলন 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!