1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযানে কুখ্যাত মাদক কারবারি ফুয়াদ সাকিবসহ গ্রেপ্তার ৪ - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল মাধবপুরে বিএনপিতে দুর্নীতি, চাঁদাবাজি ও জুলুমের ঠাঁই নেই: এমপি ফয়সল মাধবপুরে নোয়াপাড়ায় জাবেদের সমর্থনে উঠান বৈঠকে ভোটারদের ব্যাপক উপস্থিতি! শেষে বিশাল মিছিল। কাজিপুরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু প্রকাশিত সংবাদের প্রতিবাদ বাজারে অপরাধ দমনে নীলফামারী পুলিশের কঠোর পদক্ষেপ: গঠিত হলো বিশেষ সমন্বয় ফ্রন্ট লাখাইয়ে ” কৃষ্ণপুর গণহত্যা দিবস” আজ নীলফামারী টিটিসিতে দিনব্যাপী চাকরি মেলা: ১০ প্রতিষ্ঠানে সিভি জমা দিচ্ছেন প্রার্থীরা মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল  পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ মাধবপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

মাধবপুরে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযানে কুখ্যাত মাদক কারবারি ফুয়াদ সাকিবসহ গ্রেপ্তার ৪

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৪৬ Time View
মাধবপুরে সেনাবাহিনী-বিজিবির যৌথ অভিযানে কুখ্যাত মাদক কারবারি ফুয়াদ সাকিবসহ গ্রেপ্তার ৪

ক্রাইমসিন নিউজ ডেক্স :

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কুখ্যাত মাদক কারবারি ফুয়াদ হাসান সাকিবকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বিত দল। বুধবার (৩০ জুলাই) ভোর ৪ টার সময় মাধবপুর উপজেলার মনতলা থেকে আটক করা হয়। ।

গ্রেপ্তারকৃত ফুয়াদ সাকিব উপজেলার সোয়াবই গ্রামের সিরাজ আলীর ছেলে। অভিযানে সাকিবের সঙ্গে আরও তিনজনকে আটক করা হয়েছে। তারা হলেন ধর্মঘর এলাকার জুনাইদ, জাবেদ ও নয়ন।

অভিযান শেষে সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল  জাব্বার আহমেদ এক প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে ৫ লাখ ৫০ হাজার টাকা, ৮ কেজি গাঁজা, চারটি মোবাইল ফোন, চারটি মোটরসাইকেল, তিনটি বল্লম, একটি রামদা, বিদেশি মদের বোতল ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, ফুয়াদ হাসান সাকিবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা। দীর্ঘদিন ধরে সে সীমান্ত এলাকায় সক্রিয় মাদক চক্রের নেতৃত্ব দিয়ে আসছিল।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদারকি করছে এবং চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক ক্রাইমসিন/ কে এ এস

আরওপড়ুন …রাজনগরে সংঘর্ষের পর সেনা অভিযানে এয়ারগান ও দেশীয় অস্ত্র উদ্ধার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!