1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ। সংসদে চা শ্রমিকদের ভিটা ভূমি অধিকার চাইলেন এমপি ফয়সল ক্ষুদ্র কৃষকের পাশে সরকার: মাধবপুরে প্রণোদনা কর্মসূচি

Join 4 other subscribers

ডিমলায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মোঃ বাদশা প্রামানিক উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৭৭৩ Time View

মোঃ বাদশা প্রামানিক উপজেলা প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস ২০২৫ ইং উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ২টায় ডিমলা উপজেলা প্রশাসন ভবনের সামন থেকে আইসিবিসি প্রকল্পের আয়োজনে একটি রেলি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।সেখানে আরো উপস্থিত ছিল, আইসিবিসি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,

প্রকল্পের আওতায় শিশু ও মায়েরা। সমাজ ভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদানের নিমিত্তে ” Your Story Can Shape a Life” প্রতিপাদ্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বো করেন নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন,বর্তমানে আমাদের দেশে পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রবণতা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

এ প্রবণতা ঠেকাতে আমাদের সচেতন হতে হবে। শিশুদের প্রতি যত্নশীল ও সদা সর্বদা লক্ষ্য রাখতে হবে। সবচেয়ে ভালো হয় সুযোগ থাকলে শিশুদের সাঁতার শেখানো। বর্ষাকালে আমাদের এলাকায় পুকুর,খাল-বিলে পানি ভরাট হয়ে থাকে। এ সময় শিশুদেরকে একা যেখানে সেখানে পাঠানো বা বাসায় একা রাখা উচিত নয়।

অভিভাবকের সচেতনতাই পানিতে ডুবে শিশু মৃত্যুর প্রবণতা কমাতে কার্যকরী ভূমিকা রাখতে পারে। সেখানে আরো উপস্থিত ছিল, আইসিবিসি প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রকল্পের আওতায় শিশু ও মায়েরা,পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ।

দৈনিক ক্রাইমসিন/কেএএস

আরওপড়ুন…কাজিপুরে নতুন রাস্তা নির্মাণকাজের উদ্বোধন


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading