1. salmankoeas@gmail.com : admin :
পলাশবাড়ীতে যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ মাদককারবারি আটক । - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

পলাশবাড়ীতে যৌথ চেকপোস্টে ফেন্সিডিল ও নগদ টাকাসহ মাদককারবারি আটক ।

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৪১ Time View

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের রংপুর-ঢাকা মহাসড়কে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ রাইকুল ইসলাম (৪২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায় এই অভিযান পরিচালিত হয়। যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে ঢাকা মেট্রো-ব-১২২১৬৫ নম্বরের হানিফ এন্টারপ্রাইজের একটি বাস থেকে সন্দেহভাজন রাইকুল ইসলামের লাগেজে থাকা ১৫ বোতল ফেন্সিডিল ও নগদ ১ লাখ ৩ হাজার ৪৫২ টাকা উদ্ধার করা হয়।

আটক রাইকুল ইসলাম রংপুর জেলার তাজহাট উপজেলার আশরতপুর চকবাজার গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। আটক রাইকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরওপড়ুন….পলাশবাড়ীতে সেনাবাহিনী,পুলিশের যৌথ চেকপোষ্টে বাস তল্লাশিতে ফেন্সিডিল ও টাকাসহ এক মাদককারবারি গ্রেফতার 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!