1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে যুবকের আত্মহত্যা: অভাব-অনটনই কারণ বলে ধারণা - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা দুই সাংবাদিকের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন অবৈধ বালু-মাটি পাচার রোধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান জেলা প্রশাসকের কাজিপুরে হাম-রোবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি সেলিম রেজা লাখাইয়ে ইয়াবা সহ আটক দুই জন। ইয়াবা সম্রাট জুমেল পালিয়ে যায়। মাধবপুর বাজারে অবৈধ ভারতীয় জিরা ও কসমেটিক্স বিক্রির অভিযোগ।

Join 4 other subscribers

মাধবপুরে যুবকের আত্মহত্যা: অভাব-অনটনই কারণ বলে ধারণা

মাধবপুর প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৭৪৫ Time View

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মো. সোয়েব মিয়া (২৫) নামের এক দিনমজুর আত্মহত্যা করেছেন। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত সোয়েব উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়ার ছেলে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. সোয়েব মিয়া দিনমজুর হিসেবে বিভিন্ন কারখানায় কাজ করতেন। কিন্তু গত ছয়-সাত মাস ধরে তার কোনো কাজ ছিল না। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা ধারণা করছেন, হতাশা ও অভাব অনটনের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।

নিহতের বাবা মো. জয়নাল মিয়া জানান, ছেলের আত্মহত্যার পেছনে কী কারণ ছিল, তা তারা বুঝে উঠতে পারছেন না।

স্থানীয় ইউপি সদস্য মহসিন মিয়া বলেন, “সোয়েব খুব সাধারণ মানুষ ছিল। সে কী কষ্ট নিয়ে আত্মহত্যা করেছে, তা আমাদের জানা নেই।”

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। কেউ প্ররোচনা দিয়ে আত্মহত্যায় বাধ্য করেছে কিনা, সে বিষয়েও তদন্ত চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরওপড়ুন….নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার ২৮ আসামি হাইকোর্ট যাওয়ার পথে গ্রেফতার


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading