1. salmankoeas@gmail.com : admin :
নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার ২৮ আসামি হাইকোর্ট যাওয়ার পথে গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

নবীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার ২৮ আসামি হাইকোর্ট যাওয়ার পথে গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি: আশাহীদ আলী আশা।।
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩২ Time View

নবীগঞ্জ প্রতিনিধি: আশাহীদ আলী আশা।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, পুলিশের ওপর হামলা, মারপিট, পথরোধ, সরকারি কাজে বাধাদান ও উস্কানিমূলক অপমানজনক কথাবার্তার মামলায় এজাহারভুক্ত ২৮ আসামিকে হাইকোর্ট থেকে জামিন নিতে যাওয়ার পথে গত রাতে গ্রেফতার করেছে ভৈরব র‍্যাব-১৪ এর সিপিসি-২ এর সদস্যরা।

জানা যায়, আসামিরা সবাই নবীগঞ্জ থানার আলোচিত মামলা নং ২১/২৫ ইং এর এজাহারভুক্ত আসামি। জামিন গ্রহণের উদ্দেশ্যে তারা রাজধানী ঢাকায় হাইকোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‍্যাব-১৪ এর একটি দল তাদের আটক করে।

পরবর্তীতে আটককৃতদের নবীগঞ্জ থানার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মুর্শীদ আলম এর মাধ্যমে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

আটককৃত আসামিরা হচ্ছেন:
আমানুল্লাহ, মোঃ রুবেল, মোহাম্মদ জিতু মিয়া, হারিস মিয়া, মোঃ সুমন মিয়া, ফয়েজ আহমদ, জামাল হোসেন, আশ্বাব আলী, খাইরুল ইসলাম, আফজাল মিয়া, আনর মিয়া, আব্দুল বাছেত, আব্দুল আউয়াল, মোহাম্মদ সায়েক, জাহাঙ্গীর মিয়া, সাজ্জাদুর রহমান, মোঃ রাসেল আহমদ, কাজী রিপন আহমেদ, গোলাম হোসেন রিপন, মোহাম্মদ লুৎফুর রহমান, আব্দুল ওয়াহিদ, মুস্তাকিম আহমেদ, আজিরুদ্দীন, নুর মিয়া, আবুল কালাম আজাদ, আব্দুস শহীদ, আব্বাস মিয়া এবং মোহাম্মদ সুফায়েল।

উল্লেখ্য, মামলাটি নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা হয়েছিল, যেখানে আসামিরা পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

র‍্যাব ও পুলিশের যৌথ তৎপরতায় এত সংখ্যক আসামির একসাথে গ্রেফতার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

আরওপড়ুন..মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!