1. salmankoeas@gmail.com : admin :
শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন

মাধবপুর ( হবিগঞ্জ)সংবাদদাতা::
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪০১ Time View

মাধবপুর ( হবিগঞ্জ)সংবাদদাতা::

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজী বাজার ৬০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টা ৩৭ মিনিটে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (PGCB)-এর TR-2 ব্রেকার ও সিটিতে হঠাৎ আগুন লাগে।

ফলে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে থেকে দুই ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী মো: রাসেল খান চৌধুরী জানান, দুপুরে হঠাৎ করে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিকট শব্দে বিষ্ফোরনের শব্দ হয়।সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

 

আগুন ২০ মিনিটের মধ্যে নেভাতে সক্ষম হয়েছি। এর আগে গত ৩১ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ২ দিন চেষ্টা চালিয়ে নতুন যন্ত্রপাতি লাগিয়ে বিদ্যুৎ সচল করা হয়েছিল।

 

আজ সোমবার দুপুর ১২ টা ৩৭ মিনিটে আবার আগুনের ঘটনায় বিদ্যুৎ সরবরাহ ২ টা ১৫ মিনিটে স্বাভাবিক হয়।রোববার বিদ্যুৎ বিভাগ ঘোষণা দিয়েছিল সোমবার সকালে শাহজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে জরুরি মেরামতের কাজ করা হবে।এ কারনে সকালে সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।এর মধ্যে দুপুরে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে।

 

শাহজিবাজার পাওয়ার গ্রীড উপ- সহকারী প্রকৌশলী রাসেল খান চৌধুরী জানান,শাহজিবাজার বিদ্যুত উপকেন্দ্রে আজ দুপুরে একটি ব্রেকার ও সিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে হবিগঞ্জ জেলায় বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়েছে।

আরওপড়ুন ….শ্রীমঙ্গল থানায় অবসর ও বদলিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!