1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে: শিক্ষামন্ত্রী বেনজীরকে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে আমিরাতের চিঠি লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা অনুষ্ঠিত। মাধবপুরে ইয়াবা পাচারচক্রের সদস্য আটক, জব্দ ৬০০ পিস ইয়াবা সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার কুঁড়েঘরে মাদক ব্যবসায়ী লাগিয়েছেন এসি, নিরাপত্তায় সিসি ক্যামেরা নোয়াখালীতে শিশু ধ/র্ষণে/র অভিযোগে পুলিশ পরিদর্শক প্র/ত্যা/হার ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তি ব্রাজিলের নন্দীগ্রামে বিষপানে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু মাধবপুরে উৎসবের আমেজ, তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

Join 4 other subscribers

মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View
মাধবপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন-২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার রোকসানা পারভিন, শিক্ষক মো. মিজানুর রহমান, সমাজসেবক এম. নবীর হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিবৃন্দ।

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর। তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর আওতায় মাধবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোরদের এই টিকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, “এই ক্যাম্পেইন সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণকে সচেতন করতে হবে এবং টিকাদান নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

সভায় টিকাদান কর্মসূচিকে সফল করতে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজ এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

আরওপড়ুন …শাহজিবাজারে বিদ্যুৎ কেন্দ্রে আবার আগুন


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading