1. salmankoeas@gmail.com : admin :
জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নীলফামারীবাসি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করলেন নীলফামারীবাসি

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৯০ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অভ্যুত্থানে নিহত শহীদদের।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহীদ রুবেলের কবরে পুষ্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় রাষ্ট্রের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোহসীন।

পর্যায়ক্রমে নীলফামারী পৌর প্রশাসক মো. সাইদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, জেলা বিএনপির সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলার বাকি তিন শহীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন।

প্রসঙ্গত, শহীদ রুবেল ছিলেন গোড়গ্রাম ইউনিয়নের মো. রফিকুল ইসলাম ছেলে ও ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। গত ২৪-এর অভ্যুত্থানে (৫ আগস্ট) গুলিতে আহত হন রুবেল । পরে তাঁকে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সেদিন রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।

আরওপড়ুন..মাধবপুরে সড়কে বাসের ধাক্কায় কলেজ ছাত্রের মৃত্যু

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!