1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে ‘পলায়ন দিবস’ উপলক্ষে বিএনপির বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

নন্দীগ্রামে ‘পলায়ন দিবস’ উপলক্ষে বিএনপির বিশাল বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৩ Time View

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান-২৪ উপলক্ষ্যে ‘আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পলায়ন দিবস’ স্মরণে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির উদ্যোগে এক বিশাল বিজয় মিছিল ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে উপজেলার মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে দলে দলে জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন, প্যানা ও ধানের শীষের প্রতীকসহ তারা মিছিল নিয়ে কলেজ মাঠে সমবেত হন। বেলা ১১টা ৩০ মিনিটে কলেজ গেট থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল ও র‍্যালি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মীর মুগ্ধ চত্বরে এসে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

“সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. “বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো: আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।”

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নূর নবী, সাংগঠনিক সম্পাদক আল-আমিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, “স্বৈরাচারী আওয়ামী শাসনের বিরুদ্ধে দেশের ছাত্র-জনতা আজ ঐক্যবদ্ধ। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি সহ সকল গণতান্ত্রিক শক্তির আন্দোলন আরও বেগবান হবে।”

উল্লেখ্য, পুরো মিছিল জুড়ে নেতা-কর্মীরা সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলে। স্থানীয়দের অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আরওপড়ুন…ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক প্রতিরোধ গড়তে হবে — বিয়ানীবাজারে হেলাল খান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!