1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে প্যাড ও স্বাক্ষর জালিয়াতির ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

মাধবপুরে প্যাড ও স্বাক্ষর জালিয়াতির ঘটনায় বিএনপির সংবাদ সম্মেলন

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
  • Update Time : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন বিএনপির প্যাড ও স্বাক্ষর জালিয়াতির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আরজু মিয়া মেম্বার ও সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া।
রবিবার (১০ আগস্ট) সন্ধ্যায় মাধবপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা বেনু মিয়াকে বিএনপির কর্মী ও সমর্থক দাবি করে জাল প্রত্যয়নপত্র তৈরি করে কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

নেতৃবৃন্দ বলেন, “আমরা দীর্ঘ ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। আওয়ামী লীগ সরকারের আমলে হামলা-মামলা, জেল-জুলুমের শিকার হয়েছি। সম্প্রতি আওয়ামী লীগ নেতা বেনু মিয়ার অনুসারীরা আমাদের প্যাড নকল করে ও স্বাক্ষর জাল করে আদালতে নথি জমা দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তারা জানান, ২০২৪ সালের জুলাই-আগস্টে সরকারবিরোধী আন্দোলনের সময় বেনু মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন। পরবর্তীতে তার সহযোগীরা প্যাড ও স্বাক্ষর জালিয়াতির ঘটনা ঘটায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ তদন্তে ইতোমধ্যেই জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়ে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাইয়ের আহ্বান জানানো হয়

আরওপড়ুন..বিএনপি’র ঘাঁটি সিলেটে নির্বাচন উত্তাপ, মাঠে নেমেছেন ৩০ প্রার্থী

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!