1. salmankoeas@gmail.com : admin :
বিএনপি’র ঘাঁটি সিলেটে নির্বাচন উত্তাপ, মাঠে নেমেছেন ৩০ প্রার্থী - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

বিএনপি’র ঘাঁটি সিলেটে নির্বাচন উত্তাপ, মাঠে নেমেছেন ৩০ প্রার্থী

নিজেস্ব প্রতিবেদক :
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ Time View

নিজেস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ৬টি নির্বাচনী আসনে বিএনপি’র হয়ে ৩০ জন প্রার্থী আটঘাট বেঁধে মাঠে নেমেছেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীর সংখ্যা বাড়ছে। প্রবাস থেকেও অনেক নেতা এসে প্রার্থিতা ঘোষণা করছেন। তবে দলীয় নেতাদের মতে, বিএনপি এবার প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে। এজন্য গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন ও জনসম্পৃক্ত নেতাদের মনোনয়ন দেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

দ্বিতীয় লন্ডন খ্যাত সিলেট বিএনপি’র অন্যতম শক্ত ঘাঁটি। দলের অভ্যন্তরে ধারণা, উন্নয়ন বঞ্চনার কারণে ভোটারদের মনোভাব বিএনপি’র দিকে ঝুঁকছে। সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমানের সময় সিলেটে ব্যাপক উন্নয়ন হলেও পরবর্তীতে তেমন অগ্রগতি হয়নি। ফলে এবার যোগ্য প্রার্থীর প্রত্যাশা বাড়ছে ভোটারদের মধ্যে।

সিলেট-১ (সিটি কর্পোরেশন ও সদর)
এ মর্যাদাপূর্ণ আসনে বিএনপি’র প্রার্থী হিসেবে এগিয়ে আছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ২০১৮ সালে অল্প সময়ে বিপুল ভোট পেলেও ‘রাতের ভোট’ বিতর্কে মাঠ ছাড়তে হয় তাকে। এবারও তার জনসম্পৃক্ততা নজর কাড়ছে। আলোচনায় রয়েছেন সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও, যদিও তার মাঠে গতি তুলনামূলক কম।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর)
নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর আসনটিতে তার স্ত্রী ও দলের উপদেষ্টা বেগম তাহসিনা রুশদীর লুনা শক্ত অবস্থান গড়ে তুলেছেন। এছাড়া ইলিয়াসপুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবিরও সক্রিয়।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ)
এই আসনে বিএনপি’র ৫ জন প্রার্থী রয়েছেন মাঠে—জেলা সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, যুক্তরাজ্য বিএনপি সভাপতি এমএ মালেক, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও নগর সহ-সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম। সবাই সমানতালে প্রচারণা চালাচ্ছেন।

সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট)
এ আসনে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। তার পক্ষে দলীয় নেতাকর্মীরা একাট্টা হচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতায় আছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হেকিম চৌধুরী ও জেলা উপদেষ্টা হেলাল উদ্দিনও।

সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট)
এখানে ৬ জন প্রার্থী রয়েছেন। এগিয়ে আছেন জেলা সহ-সভাপতি মামনুর রশীদ চাকসু মামুন। আলোচনায় রয়েছেন যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, ভিপি মাহবুবুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, সামিরা তানজিন চৌধুরী, প্রবাসী নেতা জাকির হোসেন ও শরিফ লস্কর।

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার)
সবচেয়ে বেশি প্রার্থী রয়েছেন এ আসনে—৯ জন। সবচেয়ে বেশি আলোচনায় আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তৃণমূলে সক্রিয় রয়েছেন সাবেক জেলা সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, ফয়সল আহমদ চৌধুরীসহ অহিদ আহমদ, কামরুল হাসান শাহীন, তামিম এহিয়া, সাবিনা খান, সৈয়দা আদিবা হোসেন ও চিত্রনায়ক হেলাল খান।

দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীদের তৃণমূলে গ্রহণযোগ্যতা যাচাই শেষে প্রতিটি আসনে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।

আরওপড়ুন…কমলগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন: নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!