1. salmankoeas@gmail.com : admin :
নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কাজিপুরে জামায়াতের গণমিছিল - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
নন্দীগ্রামে স্কুলব্যাগ দিলেন এমপি, মোশারফ ও ইউনিয়নে কর্মসূচির চাল বিতরণ মধুখালীতে জিপিএ-৫ পাওয়া ৭১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শ্রমিকবান্ধব নেতৃত্বে প্রশংসিত স্ট্যান্ডার্ড গ্রুপের COO মোঃ নূর-ই-আলম রাজধানীসহ দেশের সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা সংসদ অধিবেশনকে কেন্দ্র করে ঢাকার বিস্তীর্ণ এলাকায় সভা-মিছিল নি/ষি/দ্ধ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় মাধবপুরে অবৈধ ট্রাক্টর আতঙ্ক, একের পর এক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত মানিকপুরে যুবসমাজের হাতে ২০পিস ইয়াবাসহ ইকবাল আটক কাজিপুরের চরাঞ্চলে নদীভাঙন রোধ ও যমুনা উপজেলা বাস্তবায়নের দাবি নন্দীগ্রামে সার সংকট কারসাজি, অর্ধ লক্ষাধিক টাকা জরিমানা

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কাজিপুরে জামায়াতের গণমিছিল

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৮৮২ Time View

মাহমুদুল হাসান শুভ, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
“জুলাই আন্দোলনের বর্ষপূর্তি এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে গণমিছিল করেছে’ বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মেঘাই পুরাতন বাজারে অবস্থিত মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে আলমপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাজিপুর উপজেলা শাখার আয়োজনে পরবর্তীতে আলমপুর চৌরাস্তা গোলচত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সিরাজগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মাওলানা শাহীনুর আলম। তিনি বলেন, “জুলাই আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের মাধ্যমে। পরে অন্যান্য রাজনৈতিক দল যুক্ত হয়ে আন্দোলনে সফলতা এসেছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা শাখার আমীর মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক আরমান হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা মো. আব্দুস সালাম, সিরাজগঞ্জ জেলা আদর্শ শিক্ষক পরিষদের কলেজ শাখার সভাপতি অধ্যক্ষ হাসান মনসুর মিলন, উপজেলা নায়েবে আমীর মাওলানা মো. শাহিনুর আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরওপড়ুন….মধুখালীতে ফুলসজ্জিত গাড়িতে অবসরপ্রাপ্ত ৩ শিক্ষককে রাজকীয় বিদায়

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!