1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের বৈঠক

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৪৬ Time View

নন্দীগ্রাম (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ও থ্রি-হুইলার দৌরাত্ম কমাতে দুই শতাধিক সিএনজি চালকদের সঙ্গে বৈঠক করেছে হাইওয়ে পুলিশ। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।

গতকাল বুধবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে উন্মুক্ত মতবিনিময় আয়োজন করে অটো টেম্পু সিএনজি মালিক সমিতি।

সংগঠনের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নন্দীগ্রাম থানার ওসি মো. মোজাহারুল ইসলাম, কুন্দারহাট হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদর।

উপস্থিত ছিলেন অটো টেম্পু সিএনজি মালিক সমিতির সহ সভাপতি সোলায়মান হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, সড়ক সম্পাদক ফজলুর রহমান, বেলাল হোসেন, সেলিম রেজা, নাঈম হোসেন, সারোয়ার, মাহবুবুর রহমান প্রমূখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!