1. salmankoeas@gmail.com : admin :
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মধুখালীর এসআই মো. রোস্তম আলী। - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত মধুখালীর এসআই মো. রোস্তম আলী।

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৫৭ Time View

মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলার জুলাই/২০২৫ মাসের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (নিঃ) নির্বাচিত হয়েছেন মধুখালী থানার এসআই মো. রোস্তম আলী।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুরে ফরিদপুর জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত জেলা কল্যাণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। জেলার পুলিশ সদস্যদের উপস্থিতিতে ফরিদপুর জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার জনাব মো. আব্দুল জলিল পিপিএম শ্রেষ্ঠ এসআই হিসেবে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার তুলে দেন।

জানা গেছে, জুলাই মাসে মাদক উদ্ধার ও গ্রেফতারি পরো-য়ানা তামিলের ক্ষেত্রে বিশেষ সফলতা অর্জন করায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক দমন ও অপরাধ নিয়ন্ত্রণে তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর এসআই মো. রোস্তম আলী মধুখালী থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি দমনসহ গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বিশেষ সাফল্য অর্জন করেছেন। তার এই কার্যকর ভূমিকা সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা কুড়িয়েছে।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে এসআই মো. রোস্তম আলী বলেন—
“এই অর্জন কেবল আমার নয়, পুরো থানার সহকর্মীদের সহযোগিতার ফসল। এই স্বীকৃতি আমাকে আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা দেবে। আমি সবার দোয়া চাই, যেন সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে পারি।”

তার এ অর্জনে মধুখালী থানা পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের সঞ্চার হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!