1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় ছাগল কুপিয়ে হত্যা, মামলায় যুবক কারাগারে - দৈনিক ক্রাইমসিন
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন কল্যান ফ্রন্ট অভিনন্দন। নিপুণ রায় চৌধুরী ও ব্যারিস্টার সাকিলা ফারজানা নির্বাচিত হওয়ায় লৌহজংয়ে ধ’র্ষকের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড় মধুখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ: ওসি সুকদেব রায় নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা

Join 4 other subscribers

বগুড়ায় ছাগল কুপিয়ে হত্যা, মামলায় যুবক কারাগারে

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৭৯ Time View

বগুড়া প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় কলা গাছের পাতা খাওয়া কেন্দ্র করে একটি ছাগলকে কুপিয়ে হত্যা এবং আরও দুটি ছাগলকে আঘাত করার অভিযোগে সজিব হাসান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকধলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন জানান, সজিব চকধলী এলাকার আব্দুর রহমান বাটুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ আগস্ট দুপুরে চকধলী গ্রামের আল মাহমুদের স্ত্রী জাহেদা খাতুন তিনটি ছাগল নিয়ে বাঙালি নদীর চর এলাকায় ঘাস খাওয়াচ্ছিলেন। ছাগল নিয়ে ফেরার পথে একটি ছাগল সজিবের বাড়ির পাশে একটি কলা গাছের পাতা খায়। এ সময় ক্ষুব্ধ হয়ে সজিব ধারালো দা দিয়ে ছাগলটিকে কুপিয়ে হত্যা করে। পরে লাঠি দিয়ে আরও দুটি ছাগলকে এলোপাতাড়ি আঘাত করে।

এ সময় ছাগলের মালিক জাহেদা খাতুন ও তার সন্তান বাধা দিতে গেলে তাদেরও হত্যার উদ্দেশ্যে ধাওয়া দেয় সজিব। এ ঘটনায় ভুক্তভোগী আল মাহমুদ বাদি হয়ে মঙ্গলবার রাতে শেরপুর থানায় মামলা করেন।

পুলিশ আসামিকে গ্রেপ্তার করে বুধবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading