1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে যুবলীগ নেতা গ্রেফতার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে যুবলীগ নেতা গ্রেফতার

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭৭৫ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:

কাজিপুরে জিয়াউর রহমান (৩৮) নামের এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। পূর্বের একটি মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে পুলিশ ওই নেতাকে আদালতে প্রেরণ করেছে। রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

 

গ্রেফতার ওই যুবলীগ নেতা উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত তোজাম্মেল হকের পুত্র। তিনি দুবলাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি পদে কর্মরত ও গান্ধাইল ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

“জানা গেছে, রোববার (২৪ আগস্ট) সকালে বিদ্যালয়ে দায়িত্ব পালন করতে যান জিয়াউর রহমান। এসময় খবর পেয়ে স্থানীয় জনতা তাঁকে বিদ্যালয়ের অফিস কক্ষে ঢুকিয়ে বাইরে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে “পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

 

এই ঘটনার বর্ণনা দিয়ে জিয়াউর রহমান সকালে তাঁর নিজস্ব ফেসবুক প্রোফাইলে একটি লাইভ করেন। সেখানে তিনি দাবী করেন তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসময় প্রশাসনের সহযোগিতাও চান তিনি।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম রাতে বলেন, ‘স্থানীয়রা জিয়াকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ওই যুবলীগ নেতার বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে করা একটি নাশকতার মামলা রয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরওপড়ুন….মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!