1. salmankoeas@gmail.com : admin :
সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ! শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাধবপুর থানার মোহাম্মদ সহিদ উল্যা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

সিলেট রেঞ্জ কার্যালয়ে জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ! শ্রেষ্ঠ ওসি নির্বাচিত মাধবপুর থানার মোহাম্মদ সহিদ উল্যা

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৬৫১ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স :
সিলেট রেঞ্জ পুলিশের জুলাই/২০২৫ খ্রি. মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা আজ মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১০টায় সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান।

সভায় ডিআইজি মহোদয় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা করেন এবং পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে চিহ্নিত চাঁদাবাজ, গডফাদার ও সন্ত্রাসীদের তালিকা প্রণয়ন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি আগামীর দিনগুলো পুলিশের জন্য চ্যালেঞ্জিং উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষায় নজরদারি আরও জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব এ. এন. এম. সাজেদুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া মামলা নিষ্পত্তি, মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধারসহ সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকার স্বীকৃতিস্বরূপ হবিগঞ্জ জেলার মাধবপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সহিদ উল্যাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়।

এছাড়া ওয়ারেন্ট তামিল, সমনজারি এবং নন-এফআইআর দাখিলসহ আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় হবিগঞ্জ সদর মডেল থানার এএসআই (নি:) জনাব আব্দুস সামাদ আজাদ শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন।

 

 

আরওপড়ুন…আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের সাক্ষাৎ

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!