1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে “মাসের শেষে গ্যাস সংকটে অতিরিক্ত ভাড়া, বিপাকে সাধারণ মানুষ” - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুরে “মাসের শেষে গ্যাস সংকটে অতিরিক্ত ভাড়া, বিপাকে সাধারণ মানুষ”

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭২৫ Time View

ক্রাইমসিন নিউজ ডেক্স ।
হবিগঞ্জের মাধবপুরে গ্যাস পাম্পে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। শনিবার সকাল থেকে বিভিন্ন গ্যাস পাম্পে দীর্ঘ লাইন দেখা গেলেও অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রী উভয়েই।

চালকদের অভিযোগ, গ্যাস না থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে হচ্ছে। অন্যদিকে, যাত্রীরা জানান, প্রতি মাসের শেষের দিকে টানা ৩ থেকে ৪ দিন গ্যাস পাম্প বন্ধ থাকায় সিএনজি চালকরা ভাড়া বাড়িয়ে দেন। এতে সাধারণ যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। দ্রুত এ সমস্যা সমাধানের দাবি জানান তারা।

এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, চাহিদা অনুযায়ী সরবরাহ কম যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে অচিরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তারা।

মাধবপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মুজিবুল ইসলাম জানান, “বিষয়টি আমার জানা নেই। আমি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

আরওপড়ুন…মাধবপুরে গাঁজাসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!