1. salmankoeas@gmail.com : admin :
ভিপি নুরের ওপর নৃশংস হামলায় উত্তাল বগুড়া - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

ভিপি নুরের ওপর নৃশংস হামলায় উত্তাল বগুড়া

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬২০ Time View

বগুড়া : প্রতিনিধি
রাজধানীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বগুড়ায় মহাসড়ক ব্লকেড, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও গণজমায়েত করা হয়েছে। ফ্যাসিস্ট পুনর্বাসনের অপতৎপরতা প্রতিহত করতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব রাজনৈতিক ও সামাজিক শক্তিকে ঐক্যের আহ্বান জানিয়েছেন বক্তারা।

গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা গণঅধিকার পরিষদ। বিকেলে সাতমাথায় ছাত্র-জনতার গণজমায়েত থেকে জাতীয় পার্টিসহ আওয়ামী দোসর ১৪ দল নিষিদ্ধ, আওয়ামী প্রশাসনের বিচার ও পরিপূর্ণ সংস্কার, পিলখানা, শাপলা চত্বরসহ বিনা-বিচারে সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার এবং নতুন নিয়োগের মাধ্যমে পুলিশ সংস্কারের দাবির স্লোগানে উত্তাল হয়ে ওঠে বগুড়া শহর।

এরআগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বগুড়ার মাটিডালি অংশে ঢাকা-রংপুর মহাসড়কে ব্লকেড ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নেহালের নেতৃত্বে নেতাকর্মীরা জড়ো হন। ডাকসুর সাবেক ভিপি নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে নানা স্লোগান দেয় ছাত্র অধিকার পরিষদের সুমন খান, নিপু খান, আল হাদিদ, নোমান বিন রশিদসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এসময় ঢাকাগামী লেনে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে গণধিকার, ছাত্র অধিকার, যুব ও শ্রমিক অধিকার পরিষদ। বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদ সভাপতি নুরুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক মেহেরুল আলম মিশু, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম, এমএসএ মাহমুদ, জেলা শাখার বায়েজিদ শাহাদাৎ, আবুল কালাম, এসকে সুমন হাসান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান নেহাল, যুব অধিকার পরিষদের ইসরাফিল আলম, মিনহাজুল ইসলাম মুন্না, সেলিম খান, মোস্তফা আল মাসুদ, সুমন খান, মেহেদী হাসান, আল হাদিদ, আব্দুল্লাহ আল আরাফাত, ওমর ফারুক, মিরাজ জুলফুল, জেলা শ্রমিক অধিকার পরিষদ সভাপতি সোহাগ হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মশাল মিছিলে নৃশংস হামলায় ভিপি নুরসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। পতিত আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে প্রশাসনের একটি চক্র উঠে পড়ে লেগেছে। জাপা-আওয়ামী লীগসহ ১৪ দলের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান বক্তারা।

আরওপড়ুন …সাতছড়ীতে সেগুন গাছ চুরির তথ্য নিতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!