1. salmankoeas@gmail.com : admin :
সাতছড়ীতে সেগুন গাছ চুরির তথ্য নিতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

সাতছড়ীতে সেগুন গাছ চুরির তথ্য নিতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭০৩ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের সাতছড়ী জাতীয় উদ্যানের চুরি হয়ে যাওয়া সেগুন গাছের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় দৈনিক কালবেলা’র মাধবপুর প্রতিনিধি মুজাহিদ মুসি বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার দুপুর দেড়টার দিকে দৈনিক কালবেলা প্রতিনিধি মুজাহিদ মুসি ও দৈনিক বাংলা টাইমস এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি ত্রিপুরারী দেবনাথ সাতছড়ী জাতীয় উদ্যানের ভেতর থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের চারটি বড় সেগুন গাছ কেটে পাচার করা হয়েছে—এমন খবরের সত্যতা যাচাই করতে যান। তারা সাতছড়ি রেঞ্জ অফিস সংলগ্ন পুকুরপাড়ে ছবি তুলছিলেন। এ সময় সাতছড়ি রেঞ্জের বিট অফিসার মামুনুর রশীদ (৫০), জুনিয়র ওয়াইল্ড স্কাউট নূর মোহাম্মদ (৪২) ও অজ্ঞাত আরও ৩/৪ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা চালান।

অভিযোগে বলা হয়, মামুনুর রশীদ সাংবাদিক মুজাহিদ মুসিকে ধরে রাখেন এবং নূর মোহাম্মদ লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেন। হাত দিয়ে প্রতিহত করতে গেলে মুসির বাম হাতের আঙুলে গুরুতর জখম হয়। এ সময় সাংবাদিক ত্রিপুরারী দেবনাথের হাতে থাকা একটি ডিএসএলআর ক্যামেরা (মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা), নগদ ২ হাজার ৬০০ টাকা ও একটি মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

অভিযুক্ত রেঞ্জ কর্মকর্তা মামুনুর রশীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেট বিভাগীয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: আবুল কালাম বলেন, “আমি বিষয়টি জেনেছি। সাংবাদিকদের উপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নূর আলম জানান, “অভিযোগের বিষয়ে একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরওপড়ুন ….সাতছড়ীতে সেগুন গাছ চুরির তথ্য নিতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!