1. salmankoeas@gmail.com : admin :
হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী -উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ - দৈনিক ক্রাইমসিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম:
স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ মাধবপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা উপজেলা বিএনপি সভাপতির মামলা প্রত্যাহারের দাবি

হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী -উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ক্রাইমসিন নিউজ ডেক্স :
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৮ Time View
হবিগঞ্জে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী -উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে জেলা বিএনপি। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এর আগে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ। তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আমরা মুক্ত পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছি। তবে আমাদের সতর্ক থাকতে হবে, কারণ বিএনপিকে নিয়ে নতুন করে আবারও চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। চক্রান্ত-ষড়যন্ত্র করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।”

র‌্যালি ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, এম ইসলাম তরফদার তনু, হাজী এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকসহ জেলা ও উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দৈনিক ক্রাইমসিন/বিডি

আরওপড়ুন…নন্দীগ্রামে শহীদ জিয়ার প্রতিকৃতিতে বিএনপির শ্রদ্ধা

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!