1. salmankoeas@gmail.com : admin :
নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নীলফামারীর উত্তরা ইপিজেডের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৬৩ Time View

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধি:
শ্রমিকদের আন্দোলনের কারণে নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পরিস্থিতি পর্যালোচনা করে বৃহস্পতিবার থেকে কারখানা খোলা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

জানা গেছে, উত্তরা ইপিজেডে অবস্থিত এভারগ্রিন কোম্পানিতে ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা দুই দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত সোমবার রাতে হঠাৎ কোম্পানিটি বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা এ নোটিশ দেখতে পান এবং ক্ষোভে ফেটে পড়েন।

 

পরে শ্রমিকরা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করলে সকাল ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শ্রমিক নিহত ও বহু শ্রমিক আহত হন।

 

“নিহত শ্রমিকের নাম হাবিব (২১) । তিনি ইকু প্লাস্টিক ফ্যাক্টরির কর্মী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।“

 

আরওপড়ুন…সেনাবাহিনীতে অফিসার পদে ভর্তি বিষয়ক উদ্বুদ্ধকরণ ক্লাস  অনুষ্ঠিত হয়েছে 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!