1. salmankoeas@gmail.com : admin :
“নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে : মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল” - দৈনিক ক্রাইমসিন
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
হবিগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টন কল্যান ফ্রন্ট অভিনন্দন। নিপুণ রায় চৌধুরী ও ব্যারিস্টার সাকিলা ফারজানা নির্বাচিত হওয়ায় লৌহজংয়ে ধ’র্ষকের ফাঁ’সির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ তেল নিতে লাইনে দাঁড়ানো মোটরসাইকেল আরোহীকে ইউএনওর থাপ্পড় মধুখালীতে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পুলিশ: ওসি সুকদেব রায় নাছিরনগরের তরুণ ক্রিকেটার শাহাদাতের সাফল্যে উজ্জ্বল গুনিয়াউক গ্রাম ঢাকাস্থ লাখাই সাংবাদিক ফোরামের সঙ্গে ঢাকাস্থ লাখাই উপজেলা ছাত্রকল্যাণ পরিষদের শুভেচ্ছা বিনিময় লাখাইয়ে ইয়াবা  সহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ।। আসল অপরাধীরা ধরাছোঁয়ার বাহিরে ।। ফান্দাউক দরবারকে নিয়ে অপপ্রচার: মাধবপুর থানায় সাংবাদিক এম এ কাদেরের জিডি নন্দীগ্রামে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নন্দীগ্রামে বেড়া দিয়ে স্কুলের প্রবেশ পথ বন্ধ করায় বিপাকে শিক্ষার্থীরা

Join 4 other subscribers

“নির্বাচন বানচালের চেষ্টা ব্যর্থ হবে : মাধবপুরে বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সল”

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা ::
  • Update Time : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ Time View

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা ::
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, মাধবপুর-চুনারুঘাট (হবিগঞ্জ-৪) আসনে বিএনপির প্রার্থী সৈয়দ মো. ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল নির্বাচন বানচাল করতে চায়। তারা মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণ বিএনপিকেই দেশ পরিচালনায় দেখতে চায়। নির্বাচন প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে, কেউ তা রুখতে পারবে না।”

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মো. ফয়সল আরো বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কার নিহিত আছে। আমি ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্বে থেকে দীর্ঘ ১৫ বছর ধরে সংগঠনকে শক্তিশালী করেছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাটে ব্যাপক উন্নয়ন করেছি, যা এখনো বিদ্যমান। অথচ বিগত সরকারের আমলেও অনেক মন্ত্রী-এমপি সে উন্নয়ন করতে পারেনি।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। বক্তব্য রাখেন—সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সহ-সভাপতি মোহাম্মদ আরজু মিয়া পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক,সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, বিএনপি নেতা মোস্তাফা কামাল বাবুল, মাসুক মিয়া, হাজী ফিরোজ, যুবদল নেতা কবির খান চৌধুরী, মশিউর রহমান, আলমগীর কবির প্রমুখ।

আরওপড়ুন…বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী


Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe to get the latest posts sent to your email.

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!

Discover more from দৈনিক ক্রাইমসিন

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading