1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলেও সেলিম রেজার নামে স্লোগান - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলেও সেলিম রেজার নামে স্লোগান

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০ Time View

মাহমুদুল হাসান শুভ কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালি করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সামনে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে আলমপুর চৌরাস্তা চত্বর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিএনপির সহযোগী ও অ ঙ্গ সংগঠনের নেতাকমিরা ও অংশ নেন।

উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এসময় দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে আনন্দ র্যালিতে অংশ নেন। “তারা সেলিম রেজার নামে নেচে গেয়ে স্লোগান দিতে থাকে। “ওই র্যালিতে কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপাও অংশ নেন। ”

র্যালির শুরুতে সামনে দাঁড়িয়ে হাত তুলে অভিবাদন জানান দলীয় মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা, সেলিম রেজা ও কনকচাঁপা। এসময় সেলিম রেজা এবং কনকচাঁপাকে এমপি হিসেবে দেখতে চাই প্লাকার্ড দেখা গেছে। উভয়কেই বেশ উৎফুল্ল দেখাচ্ছিলো।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেয়ায় কাজিপুর পৌরসভাসহ ১২ ইউনিয়ন থেকে আগত দলীয় নেতাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা,

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

ক্রাইমসিন/বিডি

আরওপড়ুন….মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক কারবারি আটক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!