1. salmankoeas@gmail.com : admin :
বগুড়ায় খু ন হওয়া শাকিলের বাড়িতে পুলিশের সহায়তা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

বগুড়ায় খু ন হওয়া শাকিলের বাড়িতে পুলিশের সহায়তা

বগুড়া : প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫১ Time View

বগুড়া : প্রতিনিধি

বগুড়ার ফুলবাড়ি নদীপাড়ে নৃশংসভাবে খুন হওয়া অটোরিকশা চালক শাকিল মিয়ার পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ। দরিদ্র শাকিলের মৃত্যুর পর দিশেহারা ছিল গোটা পরিবার।

অকেজো অবস্থায় ছিল ব্যাটারি চালিত অটোরিকশা। উপার্জনের একমাত্র বাহন সচল করে দিয়েছেন বগুড়ার পুলিশ সুপার মো. জেদান আল মুসা। বৃহস্পতিবার বগুড়া সদর থানায় নিহত শাকিল মিয়ার স্ত্রী মালেকা খাতুনসহ পরিবারের সদস্যদের ডেকে অটোরিকশার তিনটি ব্যাটারি ও চার্জারে ব্যবহৃত উপকরণ হস্তান্তর করেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির।

 

পুলিশ জানিয়েছে, একদল সন্ত্রাসী গত ১৪ জুন বাড়ি থেকে শাকিলকে তুলে নিয়ে যায়। সদর উপজেলার ফুলবাড়ি মৃধাপাড়া এলাকার করতোয়া নদীর পাড়ে মধ্যযুগীয় কায়দায় অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। মারপিটে নৃশংসভাবে খুন হন দরিদ্র শাকিল। চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

 

সদর থানার ওসি মো. হাসান বাসির জানান, নিহত শাকিল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর গোটা পরিবার দিশেহারা এবং অটোরিকশা অকেজো অবস্থায় ছিল। বিষয়টি জানার পর সহায়তার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার।

আরওপড়ুন….কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ মিছিলেও সেলিম রেজার নামে স্লোগান

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!