1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুর উপজেলা আ.লীগ নেতা আপন মিয়া গ্রেপ্তার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মাধবপুর উপজেলা আ.লীগ নেতা আপন মিয়া গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭২ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২নং চৌমুহনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের উত্তরা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আপন মিয়া একটি হত্যা মামলার পলাতক আসামি। রাজধানীর খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তারের পর তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডিবি পুলিশ জানায়, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানায় ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি এফআইআর নং-৩৭। এতে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ১৪৯, ১১৪, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারকৃত আপন মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রাজনগর গ্রামের মোঃ আমীর হোসেনের ছেলে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!