1. salmankoeas@gmail.com : admin :
জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন, নিলেন সেবার খোঁজখবর চাঁদের পাশে জ্বলজ্বলে তারা, সন্ধ্যার আকাশে অপূর্ব মায়াবী দৃশ্য কাজীপুরে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকে জরিমানা জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায় কাজীপুরে পৃথক মাদকবিরোধী অভিযান: গাঁজা-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ শাখা বন্ধ করে উধাও! ফারইস্টের পাওনা নিয়ে বিপাকে মাধবপুরের গ্রাহকরা বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে ইউএনওর গাড়ির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষঅল্পের জন্য রক্ষা পেলেন ইউএনও, গাড়ির ব্যাপক ক্ষতি; আহত কাভার্ড ভ্যানের হেলপার ১৪ বছর লালন-পালনের পর বিষ খাইয়ে হত্যার চেষ্টা: দত্তক ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবার থানায় লিখিত অভিযোগ

জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ Time View
জনগণের আস্থা অর্জন ও ঐক্য বজায় রাখার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর; নীলফামারীতে বিএনপির মতবিনিময় সভায়

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি:
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।​অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১
(ডিমলা-ডোমার) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

​পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আল মাসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল পারভেজ ও মো. রিয়াজুল ইসলাম কালু, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মাহবুব উর রহমান এবং জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও গোলাম রব্বানী প্রধানসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​সভাপতির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধির আহ্বান জানান। তিনি বলেন, দলের ভেতরে থেকে যারা অসামাজিক কর্মকাণ্ড ও সুবিধাবাদী আচরণে জড়িত, তাদের দূর করে নীলফামারীতে একটি ‘শুদ্ধ ও ঐক্যবদ্ধ বিএনপি’ গড়ে তোলা হবে।

​প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “আমরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় বা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বাধাই আমাদের প্রতিহত করতে পারবে না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে একই সুরে কথা বলতে হবে, যাতে সাধারণ মানুষ আমাদের ওপর আস্থা রাখতে পারে।”

​তিনি আরও বলেন, “বিএনপি সর্বস্তরের মানুষকে নিয়ে পথচলার দল। যেকোনো প্রতিকূল পরিবেশে যারা আত্মসমর্পণ করে না এবং চক্রান্তকারীদের সঙ্গে হাত মেলায় না, তাদের হাতেই সংগঠনের নেতৃত্ব তুলে দিতে হবে।”

​প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের প্রশংসায় মন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি এই এলাকায় যাতায়াত করছেন, কিন্তু তুহিন সাহেবের নামে কোনো দুর্নাম শোনেননি। পদ-পদবির অহংকারমুক্ত একজন সৎ ও যোগ্য নেতা হিসেবে তিনি নীলফামারীর নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ রেখে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

আরওপড়ুন…. বাড়ির সামনে হাঁটতে গিয়ে প্রাণ গেল ৬৫ বছরের নুরজাহানের

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!