1. salmankoeas@gmail.com : admin :
মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

মৌলভীবাজার পৌর বিএনপির সম্মেলন ও কাউন্সিল ২০ সেপ্টেম্বর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৫ Time View

মৌলভীবাজার প্রতিনিধি :
আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার পৌর বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন ও কাউন্সিল।

এ আয়োজনকে ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়া স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন দলের নেতারা।

 

প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: ফখরুল ইসলাম জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) বিভিন্ন পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

সভাপতি পদে: অলিউর রহমান ও আনিসুজ্জামান বায়েস,সিনিয়র সহ-সভাপতি পদে: সারওয়ার মজুমদার ইমন ও রুনু আহমদ,সাধারণ সম্পাদক পদে: মনোয়ার আহমদ রহমান ও সালাম আহমেদ জিতু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে: মো: সাইফুল ইসলাম স্বপন, মহসীন আহমদ, মো: কামাল আহমেদ ও আমিনুর রশীদ,সাংগঠনিক সম্পাদক পদে: শেখ জুবেদ, তুহিন আহমেদ, মোস্তাফিজুর হোসেন শাহীন, রেজাউল করিম রেজা, কমরু মিয়া ও শেখ সুজন আহমেদ

 

দলীয় সূত্র জানায়, সম্মেলনকে ঘিরে বিভিন্ন ওয়ার্ডে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। স্থানীয় কর্মীরা আশা করছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নতুন নেতৃত্ব মাঠপর্যায়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।

 

জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, “মৌলভীবাজার পৌর সম্মেলন সফলভাবে সম্পন্ন হলে জেলার অন্যান্য ইউনিটেও নেতৃত্ব নির্বাচনে গতি আসবে। এ ধরনের কাউন্সিল কার্যক্রম শুধু নেতৃত্বের নবায়ন নয়, কর্মীদের ঐক্য ও মনোবল বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

 

মনোনয়নপত্র বিক্রয়কালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল ও পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমশাদ আহমদ।

আরওপড়ুন….মাধবপুর উপজেলা আ.লীগ নেতা আপন মিয়া গ্রেপ্তার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!