1. salmankoeas@gmail.com : admin :
ডিমলায় শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুরে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, নারী-পুরুষসহ ১০ জন আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। বিভিন্ন মহলের শোক। স্ত্রীর আবদারে মোবাইল কিনে দেওয়ার পর যুবকের আত্মহত্যা ছোনগাছায় ইসলামী আন্দোলনের নবনির্বাচিত জেলা সভাপতিকে গণসংবর্ধনা কাজিপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দিনভর নানা কর্মসূচি কাজিপুরে নতুন ইউএনও শাহনাজ পারভীনের যোগদান বিএনপিকে ধ্বংস করতে এসে সব ফ্যাসিস্ট ব্যর্থ যা বললেন এমপি মোশারফ বগুড়ার নন্দীগ্রামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়।মাধবপুরে সৈয়দ মোঃফয়সল। নন্দীগ্রামে সেলাই মেশিন ও হুইল চেয়ার দিলেন এমপি মোশারফ মাধবপুরে চোরাই বাঁশসহ মিনি ট্রাক জব্দ

ডিমলায় শান্তিপূর্ণ ও নিরাপদভাবে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫০ Time View

মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডিমলায় হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, উৎসবমুখর নিরাপদ পরিবেশে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্বো করেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কোবীর,ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, ডিমলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম এবং বিবিএটিসি থেকে আগত চারজন নবীন সিভিল সার্ভিস কর্মকর্তা।

সেখানে আরোও উপস্থিত ছিলেন,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ডিমলা উপজেলার ৭৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

আসন্ন শারদীয় দুর্গাপূজা সার্বজনীনভাবে উৎসবমুখর ও নির্বিঘ্নে উদযাপনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান বলেন, “প্রিয় দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। ডিমলায় সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে সেটি বজায় রেখে শান্তিপূর্ণ ও নিরাপদ ভাবে পূজা উদযাপন করা হবে ইনশাল্লাহ। সভায় পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার,সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করণ, দর্শনার্থীদের সর্বোচ্চ সুবিধা প্রদান এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এরাতে প্রতিটি মন্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদেরও মোতাইন রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আশা প্রকাশ করেন প্রশাসন ও স্হানীয় জনতার সহয়তায় ডিমলায় শারদীয় দুর্গাপূজা হবে নিরাপ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!