1. salmankoeas@gmail.com : admin :
নন্দীগ্রামে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

নন্দীগ্রামে যুবকের ঝু ল ন্ত লা শ উদ্ধার

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :
  • Update Time : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৬ Time View

 নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা :

বগুড়ার নন্দীগ্রামে মুজাহিদ হাসান (২৮) নামের যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাগাদহ এলাকার মোত্তালেব হোসেনের ছেলে। স্ত্রীর ওপর অভিমানে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করে কুমিড়া পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার দিন মুজাহিদের স্ত্রীসহ পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। স্ত্রীর ওপর অভিমানে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। রশি হিসেবে ব্যবহার করেন স্ত্রীর ওড়না।

নন্দীগ্রাম থানার ওসি মো. ফইম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিন দুপুরে নন্দীগ্রাম পৌর সদরের ওমরপুর মহল্লায় স্বামীর বাড়ি থেকে খাদিজা মিষ্টি (২৬) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি রহস্যজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা নাকি আত্মহত্যা– নেপথ্যের রহস্য উন্মোচনে তদন্ত চলছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন …..মাধবপুরে বিএনপি’র ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!