1. salmankoeas@gmail.com : admin :
ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না: ঢাবি ভিসি - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

ব্যালট ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে প্রভাবিত করে না: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৬ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে পদ্ধতিগত নানা প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা চলছে বলে অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু নির্বাচনকে কোনোভাবেই প্রভাবিত করে না। কারণ, ব্যালটকে ভোটের জন্য প্রস্তুত করতে একাধিক ধাপ সম্পন্ন করতে হয়।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে ভিসি জানান, প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নিয়ম মেনে একটি অভিজ্ঞ প্রতিষ্ঠানকে ব্যালট ছাপানোর দায়িত্ব দেওয়া হয়। তবে ভোটার ও প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় দ্রুত সময়ে কাজ শেষ করতে একই টেন্ডারের আওতায় আরেকটি সহযোগী প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার অনুমতি দেওয়া হয়। নীলক্ষেতে ব্যালট ছাপানোর বিষয়টি বিশ্ববিদ্যালয়কে সহযোগী ভেন্ডর অবহিত না করলেও তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে বলে ব্যাখ্যা দিয়েছে।

ভিসি আরও জানান, নীলক্ষেতে ২২ রিম কাগজ ব্যবহার করে ৮৮ হাজার ব্যালট ছাপানো হয়, যার মধ্যে ৮৬ হাজার ২৪৩টি ব্যালট বিভিন্ন ধাপ শেষে প্যাকেটে ভরে সিলগালা করে সরবরাহ করা হয়। অবশিষ্ট ব্যালট নিয়ম মেনে ধ্বংস করা হয়।

তিনি বলেন, ছাপানো ব্যালটকে ভোটে ব্যবহারযোগ্য করতে কাটিং, নিরাপত্তা কোড, ওএমআর প্রি-স্ক্যান, চিফ রিটার্নিং কর্মকর্তার সিল ও স্বাক্ষরসহ একাধিক ধাপ সম্পন্ন করতে হয়। এভাবেই সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

উপাচার্য জানান, মোট ২ লাখ ৩৯ হাজার ২৪৪টি ব্যালট প্রস্তুত করা হয়। ভোটার ছিলেন ৩৯ হাজার ৮৭৪ জন, প্রত্যেকে ৬টি ব্যালট পান। ভোট দেন ২৯ হাজার ৮২১ জন, ব্যবহার হয় ১ লাখ ৭৮ হাজার ৯২৬টি ব্যালট। অবশিষ্ট থাকে ৬০ হাজার ৩১৮টি ব্যালট।

অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, মোট ৪৮টি অভিযোগের মধ্যে সাধারণ অভিযোগগুলোর জবাব দেওয়া হয়েছে এবং ১৬টি অভিযোগ ৬৯ ধারায় অফিসিয়ালভাবে নিষ্পত্তি করা হয়েছে। তবুও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা অব্যাহত রয়েছে।

সিসিটিভি ফুটেজ ও ভোটার তালিকা প্রসঙ্গে ভিসি বলেন, কোনো প্রার্থী নির্দিষ্ট কারণ উল্লেখ করে আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে বিশেষজ্ঞের উপস্থিতিতে তা দেখা সম্ভব। একইভাবে ভোটারদের স্বাক্ষরও নির্দিষ্ট ও যৌক্তিক কারণে যাচাই করা যাবে।

আরওপড়ুন ….ডিমলায় শ্যালো মেশিন অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০হাজার টাকা জরিমানা সহ বালু উত্তোলনের যন্ত্রপাতি জব্দ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!