1. salmankoeas@gmail.com : admin :
চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে আছি — মাধবপুরে সৈয়দ মোহাম্মদ ফয়সল - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরের পল্লীতে কয়েক হাজার ফুট আর্জেন্টিনার পতাকা প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন চন্ডিছড়া চা বাগানের ফ্যামিলি কার্ড কার্যক্রম শ্রীমঙ্গল থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচির যাত্রা শুরু পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও নতুন উদ্যোক্তা তৈরিতে মাধবপুরে পার্টনার কংগ্রেস এক ম্যাচে মেসির যত রেকর্ড গাঁজা সেবনে কি ক্ষতি হয় ! জানলে আপনি গাঁজা ছেড়ে দিবেন? স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কবার্তা সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: বেতন বৃদ্ধি নাকি সুবিধা হ্রাস? বাল্যবিয়ে রোধে নতুন পদক্ষেপ: ডিজিটাল জন্মনিবন্ধন ব্যবহারের সিদ্ধান্ত ক্রাইমসিনে ভিডিও প্রতিবেদন প্রকাশের পর যুবদল নেতা শামীম আহমেদ বহিষ্কার রুমিন ফারহানার প্রশ্নে স্থানীয় নির্বাচন ইস্যুতে মুখ খুললেন মন্ত্রী

চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য পাশে আছি — মাধবপুরে সৈয়দ মোহাম্মদ ফয়সল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪৬ Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল সোমবার মাধবপুর উপজেলার বিভিন্ন চা বাগান ও পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। দিনব্যাপী তিনি তেলিয়াপাড়া চা বাগান, জগদীশপুর চা বাগান, নোয়াপাড়া চা বাগান, তেলিয়াপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে গিয়ে ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার মোট ১২৩টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন তিনি। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি পারভেজ হোসেন চৌধুরী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। চা শ্রমিক ও পূজারীদের উদ্দেশ্যে আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, “আমি আপনাদের লোক, আপনাদের দাবীদার। চা শ্রমিকরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। আপনাদের ঘাম-পরিশ্রমে দেশের অর্থনীতি এগিয়ে চলছে। অথচ জীবনমান ও অধিকার রক্ষায় আপনারা এখনও বঞ্চিত। আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। পূজা মণ্ডপে এসে আমি শুধু অনুদান দিইনি, বরং আপনাদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে এসেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং চা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে যাব।” তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। মাধবপুরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এ ঐতিহ্য ধরে রাখতে হবে। রাজনৈতিক মতভেদ থাকলেও সামাজিক সম্প্রীতি নষ্ট করা যাবে না। পূজার আনন্দ শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সবার আনন্দ।” চা শ্রমিকদের উদ্দেশ্যে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “শ্রমিকদের ন্যায্য মজুরি, চিকিৎসা, বাসস্থান ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জাতীয়ভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আমি নির্বাচিত হলে এসব ইস্যু সংসদে জোরালোভাবে উত্থাপন করব। চা শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে, আর শ্রমিক বাঁচলেই শিল্প এগিয়ে যাবে।”
স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা তার এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত রাখতে সহায়ক হবে।
উল্লেখ্য, আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল দীর্ঘদিন ধরে হবিগঞ্জ-০৪ আসনে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি অতীতেও চা শ্রমিকদের অধিকার, বাগানের উন্নয়ন ও স্থানীয় জনগণের দাবি-দাওয়ার পক্ষে আন্দোলন করে আসছেন। এবারের পূজা উপলক্ষে তার পরিদর্শন ও অনুদান প্রদান কর্মসূচি স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।তেলিয়াপাড়া চা বাগান সভাপতি খোকন পান তাতি বলেন,৫ আগস্টের সৈয়দ মোঃ ফয়সল, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ, সৈয়দ মোঃ সাফকাত ও আমাদের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী আমাদের পাশে ছিলেন।তাই আমরা আগামী নির্বাচনে বর্ষিয়ান জননেতা সৈয়দ মোঃ ফয়সলকে সমর্থক করেছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!