1. salmankoeas@gmail.com : admin :
কাজিপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতার পদত্যাগ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

কাজিপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতার পদত্যাগ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭০ Time View

মাহমুদুল হাসান শুভ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে ৫ আওয়ামী লীগ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চালিতাডাঙ্গা মহিলা কলেজে তারা একত্রিত হয়ে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারীরা হলেন, কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলায়মান হোসেন, সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, চালিতাডাঙ্গা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ও উপজেলা কৃষকলীগের সদস্য সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।
লিখিত ঘোষণায় তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের ঘোষণা দেন। তারা বলেন, আমরা আমাদের ব্যক্তিগত কারণে আমাদের দলীয় পদ থেকে পদত্যাগ করছি। এই ব্যাপারে তাদের কেউ কোনো প্রকারের চাপ প্রদান করেনি বলে উল্লেখ করেন । এসময় সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বলেন, আমরা আমাদের ভবিষ্যত জীবনের কথা চিন্তা ভাবনা করে স্বেচ্ছায়, স্বজ্ঞানে এই পদত্যাগের ঘোষণা দিচ্ছি। পদত্যাগকারীগণ চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। # (ছবি আছে)

মাহমুদুল হাসান শুভ , সিরাজগঞ্জ
২৯/৯/২৫ ০১৭৯২৯৯৭৫৪৩

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!