
মাহমুদুল হাসান শুভ কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় কাওসার(১৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মানিক পোটল গ্রামের আবুল কাশেম আলীর পুত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহণের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অজ্ঞাত পরিচয় ওই যুবক বাই সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ছালাভরা বাজরের পূর্বপাশে এলে পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া দিয়ে তাৎক্ষণিক বাসটিকে শ্যামপুর ব্রিজের নিকটে আটক করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।
এদিকে এলাকাবাসীর দাবী, বেপরোয়া গাড়ী চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী একটি ট্রাককচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ছালাভরা এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী যুবক মারা গেছেন। তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে।
Subscribe to get the latest posts sent to your email.