1. salmankoeas@gmail.com : admin :
লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ - দৈনিক ক্রাইমসিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম:
​নীলফামারীতে সাইবার সেলের বিশেষ উদ্যোগ: ২৮টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকের হাতে হস্তান্তর মাধবপুরে ১১৯ পূজামণ্ডপে নিরাপত্তায় ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বসানো হয়েছে আইপি ক্যামেরা রকেট লঞ্চার হাতে ছাত্রলীগ নেতার ছবি ভাইরাল মাঠপর্যায়ে কর্মসূচির কার্যক্রম শুরু, ট্যাব বিতরণ :ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই- এমপি মোশারফ হোসেন লাখাইয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে র্যালি ও আলোচনা সভা। কাজিপুরের চরাঞ্চলের দুই ইউনিয়ন পরিদর্শনে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ডিমলার বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন গোলাম রব্বানী প্রধান নন্দীগ্রামে ঘুমহীন প্রহরী, জনতার নিরাপত্তার ভ্যানগার্ড – আব্দুর রউফ রুবেল নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক মিথ্যা অপপ্রচারের অভিযোগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাব সভাপতির প্রতিবাদ

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৯১৮ Time View

জুবায়ের আহমেদ : লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের মনতৈল গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ১১ টার দিকে ঘটা এই সংঘর্ষে মহিলাসহ অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন।
নোয়াব আলী গং এবং সারাজ মিয়া গং-এর মধ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী এই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সারাজ মিয়া গংদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানা যায়।
সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী। তিনি একদল পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেন। দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা ওসি বন্দে আলীর ভূমিকার প্রশংসা করেছেন।
এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের চার থেকে পাঁচজন ব্যক্তিকে গ্রেফতার করে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com
error: Content is protected !!